স্নাতক পাস করে দিয়েছেন চা’য়ের দোকান, নাম ‘নাইট ক্লাব’

০৩ আগস্ট ২০২২, ০৬:০০ PM
শাহিনুর রহমান অরুণের চায়ের দোকান

শাহিনুর রহমান অরুণের চায়ের দোকান © সংগৃহীত

চায়ের দোকানের নাম ‘নাইট ক্লাব’। স্নাতক পাস করা এক যুবক এই চা দোকানের মালিক। কুষ্টিয়ার মিরপুর পশুর হাট সংলগ্ন সড়কের পাশের দোকানটির অবস্থান। দোকান মালিকের নাম মো: শাহিনুর রহমান অরুণের সঙ্গে।

শাহিনুর রহমান জানান, ১৯৯৭ সালে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মিরপুর মাহমুদ চৌধুরী কলেজ থেকে ১৯৯৯ সালে এইচএসসি ও ২০০২ সালে স্নাতক পাস করেন। এরপর তিনি স্থানীয় কয়েকটি এনজিও সংস্থায় মাঠকর্মী হিসেবে চাকরি করেন। ২০১৪ সালে চাকরি ছেড়ে তিনি কুষ্টিয়া বিজিবি সেক্টর সংলগ্ন এলাকায় চায়ের দোকান দেন। এরপর সেখান থেকে এসে মিরপুর পশুর হাট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের দোকান ঘর ভাড়া নেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

অরুণ বলেন, ‘আগে চায়ের দোকানে জ্বালানি হিসেবে খড়ির ব্যবহার হতো। কিন্তু এখন কয়লা দিয়ে চা তৈরি করা হয়। এতে আমাদের গ্যাস এবং বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। প্রায় এক বছর আগে দোকানটি ভাড়া নিয়েছি। প্রতি মাসে দোকানের ভাড়া বাবদ এক হাজার টাকা গুণতে হয়।’

আরও পড়ুন: ‘প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে পড়ালেখা করেছি’

তিনি বলেন, ‘আমার চায়ের দোকানে প্রতিদিন গড়ে দুই হাজার থেকে ২৫০০ টাকা বিক্রি হয়। এতে খরচ বাদে প্রায় ৫০০ টাকার মতো লাভ থাকে। এই দিয়েই সংসার মোটামুটি চলে যায়। এ ছাড়াও প্রতি মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে। হাটের দিন ১০ হাজার টাকা পর্যন্তও বেচাবিক্রি হয়।’

ট্যাগ: চাকরি
গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬