মাছের আঁশে ভাগ্য বদল হাজারো মানুষের

০২ এপ্রিল ২০২২, ১০:৫৯ AM
মাছের আঁশ সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী

মাছের আঁশ সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী © সংগৃহীত

একসময় বাতিল বা ফেলে দেয়ার জিনিস হিসাবে বিবেচনা করা হতো মাছের আঁশ। আর এখন এই পণ্য রপ্তানি করেই বৈদেশিক মুদ্রা আনতে শুরু করেছে বাংলাদেশ। বিদেশের চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশে রীতিমত শিল্প আকারে এই পণ্যের সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির ব্যবসা শুরু হয়েছে। হাজার হাজার মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। অথচ এসব ব্যবসার বেশিরভাগই বাংলাদেশে শুরু হয়েছে গত দুই দশকের মধ্যে।

মাছে-ভাতে বাঙালি হিসাবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে মাছ বরাবরই জনপ্রিয় থাকলেও, মাছের আঁশের কোন কদর ছিল না। কিন্তু প্রায় দেড় দশক আগে থেকে এই ফেলে দেয়া পণ্যটি রপ্তানি আয় আনতে শুরু করেছে। এখন বাংলাদেশ থেকে প্রতি বছর ২০০ কোটি টাকার বেশি মাছের আঁশ সাত-আটটি দেশে রপ্তানি হয়। ২০০৮ সালে মাছের আঁশ রপ্তানির ব্যবসা শুরু করেন ঢাকার যাত্রাবাড়ীর শামসুল আলম।

তিনি বলছেন, 'সেই সময় আমার একজন বন্ধু সিএন্ডএফের এজেন্ট ছিল। তার একজন জার্মান ক্রেতা তাকে বললেন যে, আমাদের মাছের আঁশ লাগবে, দেখো তো তোমরা এটা রপ্তানি করতে পারো কিনা। সেই বন্ধুর কাছ থেকে পরামর্শ পেয়ে আমি আঁশ সংগ্রহ করার কাজ কাজ শুরু করি।'

সেই থেকে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। যদিও প্রথম দিকে মানুষ এ ব্যাপারে সচেতন না হওয়ায় পুরো এক বছর ধরে চেষ্টার পর মাত্র ৬০ টন আঁশ সংগ্রহ করতে পেরেছিলেন। এরপর আস্তে আস্তে সারা দেশে তাদের একটি সাপ্লাই চেইন গড়ে ওঠে।

আরও পড়ুন- বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৮০০ শিক্ষার্থী 

আরেকজন রপ্তানিকারক জুলফিকার আলম বলছেন, বাংলাদেশে এখন প্রায় প্রতিটি বাজারে যারা মাছ কাটেন, তারা সবাই আর আঁশ ফেলে না দিয়ে সংগ্রহ করে রেখে দেন। সারা দেশ থেকেই আমরা আঁশ সংগ্রহ করি। এক সময় যে পণ্যটি ফেলে দেয়া হতো, সেটি থেকে আমরা এখন রপ্তানি আয় করছি।

তাদের কাছ থেকে পাইকারি ক্রেতারা এসব আঁশ সংগ্রহ করে ময়লা দূর করে ধুয়ে শুকিয়ে নেন। এরপর রপ্তানিকারকরা সেগুলো প্রক্রিয়া করে বিদেশে রপ্তানি করেন। যদিও মাত্র ১০-১২ জন ব্যক্তি আঁশ রপ্তানি করেন, কিন্তু সব মিলিয়ে এই ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ।

এখন বাংলাদেশ থেকেই প্রতি বছর প্রায় আড়াই হাজার টন আঁশ রপ্তানি হয় জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোয়।

সেখানে মাছের আঁশ থেকে কোলাজেন ও জিলেটিন তৈরি করা হয়। ওষুধ, প্রসাধন সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট তৈরি মাছের আঁইশ ব্যবহৃত হয়। এছাড়া কোলাজেন ও জিলেটিন মাছের আঁইশ দিয়ে তৈরি হয়, যা ওষুধ ও প্রসাধন সামগ্রীতে কাজে লাগে।

জুলফিকার আলম বলছিলেন, করোনাভাইরাসের সংক্রমণের সময় দুই বছর রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। এখন তবে আস্তে আস্তে আবার অর্ডার আসতে শুরু করেছে, তবে আগের মতো ব্যবসায় এখনো শুরু হয়নি।

সূত্র: বিবিসি বাংলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন আজ
  • ২০ মার্চ ২০২৬
মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence