৪০তম বিসিএসের ফল প্রকাশ আজ, বাড়ছে ৪০ পদ

৩০ মার্চ ২০২২, ১২:০৩ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হবে। এ বিসিএসে কাস্টমস ক্যাডারে পদ সংখ্যা ৪০টি বাড়ানো হচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পিএসসির কর্মকর্তারা আজ ফল প্রকাশের জন্য বৈঠকে বসবেন। বৈঠকের পর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। করোনাভাইরাসের কারণে ৪০তম বিসিএসের কার্যক্রম শেষ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। বেশ কয়েকবার মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

২০১৮ সালে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন ৩ লাখ ২৭ হাজার জন। এদের মধ্যে পাশ করেছিলেন ২০ হাজার ২৭৭ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬