পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় চাকরি, শূণ্য পদ ৩৫

২২ জানুয়ারি ২০২২, ০৭:০৬ PM
সংস্থাটির লোগো

সংস্থাটির লোগো © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)। সংস্থাটি একাধিক পদে ৩৫ লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী (২৫ ফেব্রুয়ারি) ২০২২ পর্যন্ত।

পদের বিবরণ: 

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার
পদসংখ্যা: ১৪টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: পুরকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে ৫ বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি

২. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সরকারি বা আধা সরকারি সংস্থায় ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আরও পড়ুন: চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭টি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৫ জানুয়ারি ২০২২, সকাল ১০টা থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২২ রাত ১২টা পর্যন্ত।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950