লোকবল নিয়োগ দেবে সিটি ব্যাংক

০৪ জানুয়ারি ২০২২, ০৭:১৭ PM
দি সিটি ব্যাংক লিমিটেড

দি সিটি ব্যাংক লিমিটেড © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি বাণিজ্যিক ব্যাংক ‘দি সিটি ব্যাংক লিমিটেড’। প্রতিষ্ঠানটি ‘অফিসার’ পদে তাদের মার্চেন্ট বিজনেস কার্ড শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: দি সিটি ব্যাংক লিমিটেড।

প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি।

আরও পড়ুন:৪১ জন শিক্ষক নেবে বিয়াম ফাউন্ডেশন, বেতন ৫৩,০৬০

পদের নাম: অফিসার (মার্চেন্ট বিজনেস-কার্ডস)।

পদের সংখ্যা : নির্ধারিত না।

বয়স: প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি নয়।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক বা মাস্টার্স পাস হতে হবে।

অভিজ্ঞতা: যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসনাল স্কিল থাকতে হবে। সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

কর্মস্থল:চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা ও সিলেট।

আবেদনের শেষ তারিখ : আগামী ১১ জানুয়ারি, ২০২২

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আরও পড়ুন:১৭৭ জনকে নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক

প্রসঙ্গত, দি সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ১৯৮৩ সালের ২৭ মার্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ নিবন্ধিত।

সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬