জনপ্রশাসন মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

২৯ নভেম্বর ২০২১, ০২:০৭ PM
বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়

বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সরকারি মুদ্রণালয়ের ম্যানেজার (প্রেস) পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ১০ম গ্রেডভুক্ত ম্যানেজার (প্রেস) পদের লিখিত পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদনকারী ৫৮ জন প্রার্থীর ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয়ে নেওয়া হবে। কার্যালয়ের ঠিকানা: ৭১, মিলনায়তন, আগারগাঁও, ঢাকা।

পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

এ পদের পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd পাওয়া যাবে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬