বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৩ ডিসেম্বর

১৭ নভেম্বর ২০২১, ০৮:২৭ PM
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

বুধবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ হবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের সংরক্ষিত নিজ নিজ ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রগুলোর কক্ষভিত্তিক আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হবে।

শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬