সমন্বিত ৫ ব্যাংকে নিয়োগ পরীক্ষা ৬ নভেম্বর

১৯ অক্টোবর ২০২১, ০৬:৩৬ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫ ব্যাংকে ‘অফিসার ক্যাশ’ পদে সমন্বিতভাবে নিয়োগ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯অক্টোবর ) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

আগামী ৬নভেম্বর প্রার্থীদের ১ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক চারটি হলো- সোনালী, জনতা, অগ্রণী, রুপালি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

পরীক্ষা সময়: বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোডের শেষ দিন ছিল ১৪ অক্টোবর।

প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজপত্র বা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। মাস্ক পরা ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬