মাধ্যমিকে সুপারিশপ্রাপ্ত ২১২১ শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৪ জুলাই

২২ জুন ২০২১, ১২:৫২ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া মৌখিক পরীক্ষা শেষে সুপারিশপ্রাপ্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ জন সহকারী শিক্ষক/শিক্ষিকার ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ৪ জুলাই। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া ২ হাজার ১২১ জন সহকারী শিক্ষক/শিক্ষিকা (দশম গ্রেড) পদে প্রার্থীদের ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হবে। এক্সরে, প্রস্রাব ও চক্ষু পরীক্ষা করে রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

এসব পরীক্ষার সঙ্গে বাধ্যতামূলকভাবে ডোপটেস্ট করে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। পরীক্ষার জন্য হাসপাতাল ও প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950