জরুরি ভিত্তিতে নিয়োগ পেল ১৪০১ জন ধাত্রী

২২ মে ২০২১, ০৩:০৭ PM
মিডওয়াইফ

মিডওয়াইফ © ফাইল ছবি

মিডওয়াইফ বা ধাত্রী পদের জন্য পিএসসির সুপারিশ পাওয়া ১ হাজার ৪০১ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়। আগামী ১ জুনের আগে পদায়ন করা হাসপাতালে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন মিডওয়াইফ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০ টাকা বেতনক্রমে রাষ্ট্রীয় প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করলে প্রার্থী চাকরির জন্য সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। মিডওয়াইফ পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের পদায়ন করে এক আদেশ জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬