চাকুরিতে নিয়োগে আইটিতে দক্ষদের ‘ট্যালেন্ট পুল’ তৈরি করবে সরকার: পলক

২২ মে ২০২১, ০২:৫৮ PM
অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন আইসিটি প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন আইসিটি প্রতিমন্ত্রী © টিডিসি ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা সম্পন্ন মানুষের একটি ট্যালেন্ট পুল (আইটি দক্ষদের ভান্ডার) তৈরি করবে সরকার। এজন্য আইটির বিভিন্ন বিষয়ে পরীক্ষার মাধ্যমে যোগ্য ও দক্ষ মানুষ বাছাইয়ের জন্য বিডিস্কিলস শীর্ষক একটি প্লাটফর্মের উন্নয়ন করছে, যাতে আইটি কোম্পানীগুলো এ প্লাটফর্মে প্রবেশ করে ট্যালেন্ট পুল থেকে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি নিয়োগ দিতে পারে।

তিনি আরও বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্পের উদ্যোগে উন্নয়নকৃত ‘বিডি স্কিলস ডট গভ ডট বিডি’ নামের এ প্লাটফর্মটি আগামী ৩ জুন উদ্বোধনের কথা রয়েছে।

প্রতিমন্ত্রী আজ শনিবার (২২ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ট্যালেন্ট পুল তৈরির লক্ষ্যে ‘বিডি স্কিলস ডট গভ ডট বিডি’ নামের ডিজিটাল প্লাটফর্মের বিষয়ে পাওয়ার পয়েন্টেস প্রেজেন্টেশনের ওপর বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ট্যালেন্ট পুল তৈরির এ প্লাটফর্মটি এমন হতে হবে যাতে সারাদেশের বিভিন্ন স্থান থেকে চাকুরিপ্রত্যাশীরা আইটির বিভিন্ন বিষয়ে যোগ্যতার পরীক্ষা দিতে পারে।

তিনি বলেন, শুধু বর্তমানের কথা ভেবে নয়, ভবিষ্যতের কথা ভেবে প্লাটফর্মটির উন্নয়ন করতে হবে। প্লাটফর্মটির ব্যবহার করে পিএইচপি, লারাভেল, প্রোগ্রামিং, কোডিংয়ের মতো আইটি বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া উত্তীর্ণ এবং সার্টিফিকেটধারী ট্যালেন্ট পুলদের সব তথ্য এতে থাকতে হবে। যাতে যে কোন প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী তাদেরকে চাকুরিতে নিয়োগ দিতে পারে।

অনুষ্ঠানে জানানো হয়, চাকুরিতে নিয়োগের জন্য আবেদন থেকে শুরু করে পরীক্ষা এবং যোগ্যপ্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি ঝামেলাপূর্ণ, ব্যয় বহুল এবং অনেক ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হয় না। কিন্তু বিডি স্কিলস ডট গভ ডট বিডি প্লাটফর্ম এসব কাজ সম্পন্ন করে আইটি কোম্পানি এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ট্যালেন্ট পুল তৈরি করবে, যাতে তারা চাহিদা অনুযায়ী যোগ্যপ্রার্থী নিয়োগ দিতে পারে।

এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক ড. বি এম মঈনুল হোসেন, ব্রেইন স্টেশনের রাইসুল কবির প্রমুখ।

এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে: …
  • ২০ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে রেটোরিক্স বনাম বাস্তবতা: রাজনীতির আয়নায় জনস্…
  • ২০ এপ্রিল ২০২৬
কেন যুক্তরাষ্ট্রে শান্তি বৈঠকে যাবে না ইরান, ৫ কারণ জানাল ত…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উধাও সাড়ে ৪ লাখ শিক্ষার্থী!
  • ২০ এপ্রিল ২০২৬
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬