সাউথইস্ট ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোকবল নিয়োগ

১৮ মে ২০২১, ০১:০৬ PM
সাউথইস্ট ব্যাংক লিমিটেড

সাউথইস্ট ব্যাংক লিমিটেড © ফাইল ছবি

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ব্যাংকটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে লোকবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ পদে কতজন নেওয়া হবে, তা জানানো হয়নি। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাজীবনের কোনোভাবেই তৃতীয় বিভাগ বা জিপিএ-২–এর নিচের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়স
২০২১ সালের ৩০ এপ্রিল প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব–৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে চাকরি পেলে প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময় প্রথম বছরে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২০ হাজার টাকা। পরের বছরে প্রতি মাসে ২২ হাজার টাকা বেতন হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা https://recruitment.southeastbank.com.bd/jobopeningdetails.html?jobid=99 ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণকৃত আবেদনপত্র ৩১ মে পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬