২১৮১ পদে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, বেতন ২৬ হাজার

১৩ মে ২০২১, ১০:১৩ AM
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন পদে দুই হাজার ১৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন তারা।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর এক হাজার ৫৭টি।

যোগ্যতা: পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) এক হাজার ১৯টি।

যোগ্যতা: পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব) ১০৫টি।

যোগ্যতা : পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদন ফি: টেলিটকে মাধ্যমে ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

প্রার্থীদের বয়স হতে হবে ১৫ এপ্রিল তারিখে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬