করোনাকালীন প্রণোদনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে মানববন্ধন আজ

০৫ মে ২০২১, ১১:৫৫ PM
ব্যানার

ব্যানার © সংগৃহীত

করোনাকালীন প্রণোদনা হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে আজ বৃহস্পতিবার (৬ মে) মানবন্ধন করবে ৩২ প্রত্যাশীরা। চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের ব্যানারে বেলা ১১ টায় রাজধানীর শাহবাগ এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ মে) চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের সমন্বয়ক সাজিদ রহমান মানববন্ধনের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ফোরামের সদস্যদের মতামতের ভিত্তিতে এই মানবন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে করোনাকালীন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। ৩২ প্রত্যাশী ফোরামের পক্ষ থেকে পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত সকলের জন্য ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ডিসইনফেকট্যান্ট স্প্রে এর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল ৩২ প্রত্যাশীরা

এর আগে একই দাবিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। এছাড়া প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠিও দিয়েছে সংগঠনটি।

চাকরি প্রত্যাশী যব প্রজন্মের দাবি, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। এই অবস্থায় কয়েক লাখ তরুণ চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেয়েই ৩০ এর গন্ডি অতিক্রম করবে। পরিস্থিতি বিবেচনায় করোনাকালীন প্রণোদনা হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবি তাদের।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের ‘খোলা চিঠি’

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950