ওয়ান ব্যাংকে ম্যানেজার ও ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

০১ মে ২০২১, ০৮:২৫ PM
ওয়ান ব্যাংক লিমিটেড

ওয়ান ব্যাংক লিমিটেড © ফাইল ছবি

বেসরকারি খাতের ব্যাংক ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাঞ্চ ইনচার্জ ম্যানেজার ও ক্রেডিট অফিসার /(অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট) রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।

ব্রাঞ্চ ইনচার্জ/ম্যানেজার
ব্রাঞ্চ ইনচার্জ/ম্যানেজার পদে কতজন নেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ফুল টাইম এ চাকরিতে আবেদন করত চাইলে বয়স হতে পারবে সর্বোচ্চ ৪৫ বছর।বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। প্রার্থীকে যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। আর থাকতে হবে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা। ব্রাঞ্চ ইনচার্জ/ম্যানেজার পদে আবেদনের শেষ দিন ২৭ মে।

ব্রাঞ্চ ইনচার্জ/ম্যানেজার পদে আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন 

ক্রেডিট অফিসার/(অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট) রিলেশনশিপ ম্যানেজার
ক্রেডিট অফিসার/(অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট) রিলেশনশিপ ম্যানেজার পদে আগ্রহীরা আগামী ২৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এ পদে কতজন চাকরি পাবেন তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর থাকলে আবেদন করা যাবে এ পদে। সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ৩-৫ বছর। বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। ফুল টাইম এ চাকরিতে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

এ পদে চাকরি পেলে চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী ও ঢাকা কাজ করার আগ্রহ থাকতে হবে।

আবেদন করার জন্য বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence