নেত্রকোনাতেও নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

২৫ এপ্রিল ২০২১, ১১:৫৭ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে নেত্রকোনার পূর্বধলা থানায় এ অভিযোগ দায়ের করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা শাখার সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মীয় অবমাননা, সাম্প্রদায়িক উসকানি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে সাবেক ভিপি নুরের বিরুদ্ধে।

অভিযোগকারী মাহমুদুল হাসান রতন বলেন, নুরের উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মী শুধু নয়, সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য অবমাননাকর। তাই আমি তার কঠোর শাস্তি ও বিচার দাবি করছি।’

অভিযোগ দায়েরের তথ্য জানিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগটি রেখেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৪ এপ্রিল বিকেলে ফেসবুক লাইভে এসে নুর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’ এমন বক্তব্যের পর নুরের বিরুদ্ধে ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে এরই মধ্যে মামলা হয়েছে।

মামলার হওয়ার পর নুর আরেকটি ফেসবুক লাইভে এসে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে আগের দিনের লাইভ ভিডিও ফেসবুক থেকে অপসারণের কথাও জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬