বাংলাদেশ শিপিং করপোরেশনে চাকরি, আবেদন শেষ ২৭ এপ্রিল

১৬ এপ্রিল ২০২১, ০৯:০৯ AM
বিএসসি ভবন

বিএসসি ভবন © ফাইল ছবি

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বহরে লোকবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডেক ক্যাডেট ও ইঞ্জিন ক্যাডেট/ক্যাডেট ইঞ্জিনিয়ার পদে এই লোকবল নেওয়া হবে।

ডেক ক্যাডেট পদে নিয়োগ পাবেন ৮ জন। বেতন স্কেল ১৫,৬০০-২১,৯৭০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর মেরিন একাডেমির সার্টিফিকেট (নটিক্যাল) অথবা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

ইঞ্জিন ক্যাডেট/ক্যাডেট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পাবেন ৮ জন। বেতন স্কেল ১৫,৬০০-২১,৯৭০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর মেরিন একাডেমির সার্টিফিকেট (ক্যাডেট ইঞ্জিনিয়ার) অথবা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম বিএসসির ওয়েবসাইট www.bsc.gov.bd–এর ফরম সেকশনে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, চারিত্রিক সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সিডিসির কপি সত্যায়িত করে জমা দিতে হবে। এ ছাড়া ৪ কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। আবেদন ২৭ এপ্রিলের মধ্য ডাকে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

মহাব্যবস্থাপক, শিপ পার্সোনেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

 

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬