চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবিতে সংবাদ সম্মেলন আজ

১২ এপ্রিল ২০২১, ০৮:০৫ AM
চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে © প্রতীকী ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার দাবিতে ফের সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা। করোনাকালীন প্রণোদনা হিসেবে আবারও জোরালোভাবে এ দাবি তুলছেন তারা। এ জন্য আজ সোমবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন একদল চাকরিপ্রার্থী।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে অনেক চাকরির বিজ্ঞপ্তি হয়নি। ফলে এরমধ্যে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি নানা ক্ষেত্রে ভোগান্তি ও বিব্রতকর অবস্থায় পড়ছেন বলে জানিয়েছেন অনেকে।

এ কারণে চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা যৌক্তিক বলে মনে করছেন তারা। বিষয়টি এখন সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন চাকরিপ্রার্থীরা। সে লক্ষ্যে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।

‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ চাই’ কেন্দ্রীয় কমিটি এর আয়োজক বলে জানা গেছে। এর আগে কয়েক দফায় এ দাবিতে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬