ফক্স নিউজে চাকরি নিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

০৯ এপ্রিল ২০২১, ০৯:৪৬ PM
মাইক পম্পেও

মাইক পম্পেও © ফাইল ফটো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের ‘কন্ট্রিবিউটর’ হিসেবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) চ্যানেলটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির  প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান্নি স্কট বলেন, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বীকৃত ও মর্যাদাবান মতামতদানকারীদের একজন মাইক পম্পেও। আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।

এক বিবৃতিতে পম্পেও বলেন, ‘আমেরিকাই প্রথম’ নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ-রাজনীতি নিয়ে আমি দর্শকদের একটি অকপট সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গি দিতে চাই। এতে আমেরিকার নজিরবিহীন সমৃদ্ধি ও নিরাপত্তার গতিপথ নিয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।

২০১৮ সালের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬