রাষ্ট্রপতি কার্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

০৫ এপ্রিল ২০২১, ১২:১৯ PM
বঙ্গভবন

বঙ্গভবন © ফাইল ছবি

রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ৫ ও ৬ এপ্রিল হওয়ার কথা ছিল। গতকাল রোববার বঙ্গভবন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে পিএসসির তিন নিয়োগ পরীক্ষা, তিতাসের নবম-দশম গ্রেডের চাকরি পরীক্ষা, সিলেট গ্যাস ফিল্ডের নিয়োগ পরীক্ষা, সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা, খুলনা প্রকৌশলে নিয়োগ পরীক্ষা, পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, রেল ও সেতু বিভাগেও নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬