রুপালী ব্যাংকের অ্যাপ্টিটিউড টেস্টের ফল প্রকাশ, ব্যবহারিক পরীক্ষা শুরু ৭ এপ্রিল

০৪ এপ্রিল ২০২১, ০৯:২৭ AM

© ফাইল ছবি

রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। ৬০টি শূন্য পদে নিয়োগের জন্য গত ১৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এবার উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ এপ্রিল। ওই দিন ১২০ জনের ব্যবহারিক পরীক্ষা হবে। এরপর ৮, ১০ ও ১১ এপ্রিল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল নয়টায় শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২ অভয় দাস লেন, টিকাটুলী, ঢাকা ঠিকানায় নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬