করোনায় স্থগিত যেসব নিয়োগ পরীক্ষা

০২ এপ্রিল ২০২১, ১১:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর প্রভাবে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। যেসকল পরীক্ষা স্থগিত করা হয়েছে তার মধ্যে রয়েছে-

৪০তম বিসিএস ভাইভা: করোনার কারণে ৪০তম সাধারণ ক্যাডারে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে পিএসসি।

পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষা: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নন-ক্যাডারের দুটি পরীক্ষা স্থগিতের কথা জানায় পিএসসি। গত বুধবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদফতরের দ্বিতীয় শ্রেণির (১০ গ্রেড) ফটো টেকনিশিয়ান পদের ৬ এপ্রিলের লিখিত পরীক্ষা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (১০ গ্রেড) পদের ১০ এপ্রিলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরে জানানো হবে।

সিলেট গ্যাস: আগামী ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠেয় বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। মঙ্গলবার (৩০ মার্চ) কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এর সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদের ০২-০৪-২০২১ তারিখের এবং সহকারী কর্মকর্তা (সাধারণ) ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদের ০৩-০৪-২০২১ তারিখের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলাে ।’

তিতাস গ্যাস: করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, আগামী ১, ২ ও ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নবম ও দশম গ্রেডের বিভিন্ন লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী ব্যবস্থাপক (সাধারণ)২০, সহকারী ব্যবস্থাপক (হিসাব) ৩০, সহকারী প্রকৌশলী ২৫, উপ-সহকারী প্রকৌশলী ৪৩, সহকারী কর্মকর্তা ২২ ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদে ৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি: আজ শুক্রবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন এ তথ্য জানিয়েছে বলেন, অনিবার্য কারণে সিপিপি নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যথাসময়ে পরীক্ষার সময়সূচী জানানো হবে। তবে পূর্বে ইস্যু করা প্রবেশপত্র এ পরীক্ষার জন্য বহাল থাকবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড: আজ শুক্রবার অনুষ্ঠিতব্য মিটার টেস্টার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

সেতু বিভাগ: শনিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের কম্পিউটার অপারেটর/ক্যাশ সরকার/ অফিস সহায়ক পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

কুয়েট: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এটেনডেন্ট, অফিস এসিসটেন্ট কাম ডেটা প্রসেসর ও অফিস সহায়ক পদের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মাইক্রোক্রেডিট রেগুলিটি অথরিটি: ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য মাইক্রোক্রেডিট রেগুলিটি অথরিটি’র (এমআরএ) সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর: আজ শুক্রবার অনুষ্ঠিতব্য কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীন স্প্রেয়ার মেকানিক পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ: ১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

বন অধিদফতর: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বন অধিদফতরের ফরেস্টার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

দুর্নীতি দমন কমিশন: ২৮ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য দুদকের সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জালালাবাদ গ্যাস: জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ১ এপ্রিলের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন: আগামী ৯ ও ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগামী ৯ এপ্রিলের উপ-সহকারী প্রকৌশলী এবং ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইলেকট্রিক্যাল গ্রুপের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। ​

মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950