তিতাসে চাকরির পরীক্ষা স্থগিত

৩০ মার্চ ২০২১, ০৮:৩৫ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আগামী ১, ২ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নবম ও দশম গ্রেডের এ লিখিত পরীক্ষা।

গত ২৫ মার্চ লিখিত পরীক্ষা আসন বিন্যাস প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে নবম ও দশম গ্রেডে ১৪৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি  প্রকাশ করে সংস্থাটি। যার আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৫ নভেম্বর।  

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, সহকারী ব্যবস্থাপক (সাধারণ)২০, সহকারী ব্যবস্থাপক (হিসাব) ৩০, সহকারী প্রকৌশলী ২৫, উপসহকারী প্রকৌশলী ৪৩, সহকারী কর্মকর্তা ২২ ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদে ৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950