কুয়েটে নিয়োগ পরীক্ষা স্থগিত

৩০ মার্চ ২০২১, ০২:১৩ PM

© ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিনটি পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) রাতে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এ কথা জানান।

তিনি বলেন, আগামী ৩১ মার্চ এবং ৪ এপ্রিলের ল্যাব অ্যাটেনডেন্ট পদের লিখিত ও মৌখিক পরীক্ষা, ১ ও ৫ এপ্রিলের অফিস অ্যাসিস্টেন্ট কাম ডাটা প্রসেসর পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ৫ ও ৬ এপ্রিলের অফিস সহায়ক পদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এসব পদে নিয়োগ পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান মনোজ কুমার।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬