তৃতীয় লিঙ্গের ৫০ জনকে নিয়োগ দিল পাঠাও

২৯ মার্চ ২০২১, ০৬:৩০ PM

© পাঠাও ফুড

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভিন্নভাবে উদযাপন করতে তৃতীয় লিঙ্গের ৫০ জনকে নিয়োগ দিয়েছে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠান পাঠাও ফুড। ডেলিভারিকর্মী হিসেবে নিয়োগের আগে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে পাদুকা কোম্পানি অ্যাপেক্সের সঙ্গে যৌথভাবে ‘ফ্রিডম ফর অল’ নামে এক কর্মসূচির আয়োজন করে পাঠাও ফুড। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে এই উদ্যোগ কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাঠাওয়ের প্রেসিডেন্ট সালেহ আহমেদ। নিজেদের আয়ের টাকায় চলার মধ্য দিয়ে তারা নিজেদের আত্মমর্যাদা ফিরে পাবে।

মার্চ মাসের শুরুর দিকে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে সংবাদপাঠক হিসেবে যোগদান করেন রুপান্তরিত নারী তাসনুভা আনান শিশির। ৮ মার্চ নারী দিবসে তিনি প্রথম সংবাদ পাঠ করেন।

ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬