শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ২৭ কোটি টাকা ছাড়

২৮ মার্চ ২০২১, ০৭:৩৬ PM

© ফাইল ফটো

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৬৪ টাকা ছাড় করেছে। মুজিববর্ষের উপহার হিসেবে অবসরপ্রাপ্ত ৬৮৪ জন শিক্ষক ও কর্মচারীর জন্য এই অর্থ ছাড় হয়েছে। কল্যাণ সুবিধার এ টাকা শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।

আজ রোববার (২৮ মার্চ) কল্যাণ ট্রাস্টের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের মে মাসে যাদের আবেদন জমা পড়েছিল এমন ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার অর্থ ছাড় দেয়া হয়েছে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ডিসেম্বরের মধ্যে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষের ১৫ হাজার আবেদন নিষ্পত্তি পদক্ষেপের অংশ হিসেবে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন। বাসায় অবস্থান করে তিনি অফিসের কাজ করছেন। বাসায় থেকে তিনি ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৬৪ টাকার ফাইলে স্বাক্ষর করেন।

দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬