৫১ শূন্যপদের মৌখিক পরীক্ষায় কেউ উত্তীর্ণ হননি

২৮ মার্চ ২০২১, ০৩:২৬ PM

© লোগো

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের কয়েকটি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো প্রার্থীকে বিভাগীয় নির্বাচন কমিটি নিয়োগের জন্য সুপারিশ করেনি বলে জানা গেছে। এ বিষয়ে রবিবার (২৮ মার্চ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণগ্রন্থাগার অধিদপ্তরের ৫ মার্চ ২০২১ তারিখের ৪৩.২৬.০০০০,০০১.১১,৭২৫.১৬ (অংশ- ১)-১৮৯০ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির ১, ৩, ৪ ও ৬ নং ক্রমিকে উল্লিখিত ৫টি ক্যাটাগরির ৫১টি শূন্য পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে গত ১০ থেকে ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো প্রার্থীকে বিভাগীয় নির্বাচন কমিটি (ডিপিসি) কর্তৃক নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৮ মার্চ ২০২১ তারিখের ৪৩.০০.০০০০.১১৩.০১১.০০৭.১৩.১৩২ নং স্মারক অনুমোদন করেছে।

৫টি ক্যাটাগরির ৫১টি শূন্য পদে কোনো প্রার্থীকে নিয়াগ প্রদানের বিষয়টি বিবেচনা করা হয়নি বলেও উল্লেখ রয়েছে।

প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য-সচিব হরেন্দ্রনাথ বসু বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন।

ট্যাগ: নিয়োগ
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬