সাধারণ বীমায় ১৯৬ জনের নিয়োগ, আবেদন শেষ ২৮ মার্চ

২৭ মার্চ ২০২১, ০৯:৩৪ AM

© সংগৃহীত

১৯৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাধারণ বীমা করপোরেশন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৮ মার্চ থেকে। আবেদন করা যাবে ২৮ মার্চ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫৭
অফিস সহায়ক-১৩৯

চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের যোগ্যতা ও নিয়ম
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আগ্রহী প্রার্থীরা (http://sbc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন।

এ ছাড়াও http://www.sbc.gov.bd/ আবেদনের বিস্তারিত পাওয়া যাবে।

দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬