স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ

০৯ অক্টোবর ২০২০, ১২:২০ PM
লগো

লগো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৬টি পদে ৬৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো- সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশু স্বাস্থ্য) ১ জন, সিনিয়র ইনস্ট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি) ১ জন, ট্রেনিং কো-অর্ডিনেটর ১ জন, শিশু স্বাস্থ্য চিকিৎসক ২১, শিশু মনোবিজ্ঞানী ২০ জন ও ডেভেলপমেন্টাল থেরাপিস্ট পদে ২১ জন নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১২ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স

সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশু স্বাস্থ্য) পদে আবেদনের বয়স ৩৭ বছর, সিনিয়র ইনস্ট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি) ৩৭ বছর, ট্রেনিং কো-অর্ডিনেটর ৩০ বছর, শিশু স্বাস্থ্য চিকিৎসক ৩২ বছর, শিশু মনোবিজ্ঞানী ৩০ বছর ও ডেভেলপমেন্টাল থেরাপিস্ট পদের জন্য আবেদনের বয়স ৩০ বছর হতে হবে। প্রার্থীর বয়স ১-১০-২০২০ তারিখে নির্ধারিত সীমার মধ্য হতে হবে।

বিবরণ

সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য) পদের শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের জন্য বেতন ৫৬,৫২৫ টাকা।

সিনিয়র ইন্সট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি) পদের শিক্ষাগত যোগ্যতা ফিজিও থেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পিচ থেরাপি বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে সাত বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩৭ বছর।

বেতন: ৫৬,৫২৫ টাকা।

পদের নাম: ট্রেনিং কো-অর্ডিনেটর

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর।

বেতন: ৩৫,৬০০ টাকা।

পদের নাম: শিশু স্বাস্থ্য চিকিৎসক

পদ সংখ্যা: ২১ টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস; শিশু রোগে উচ্চতর ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

বয়স: ৩২ বছর।

বেতন: ৩২,৩০০ টাকা।

পদের নাম: শিশু মনোবিজ্ঞানী

পদ সংখ্যা: ২০টি।

শিক্ষাগত যোগ্যতা: ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর।

বেতন: ৩২,৩০০ টাকা।

পদের নাম: ডেভেলপমেন্টাল থেরাপিস্ট

পদ সংখ্যা: ২১টি।

শিক্ষাগত যোগ্যতা: ফিজিও থেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পিচ থেরাপি বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি ও নিউরো ডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেয়ার ০৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর।

বেতন: ৩২,৩০০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://hsm.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১২-১১-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। www.dghs.gov.bdwww.hospitaldghs.gov.bd-তে আবেদনের বিস্তারিত পাওয়া যাবে।

 

health job

চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী …
  • ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ক…
  • ১৪ আগস্ট ২০২৬
নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ
  • ১৪ আগস্ট ২০২৬
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‍্যাগিং তদন্তে ৫ সদস্যের কমিটি
  • ১৪ আগস্ট ২০২৬