দুই ব্যাংকের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

০৭ অক্টোবর ২০২০, ০৯:৪৯ AM
সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর লগো

সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর লগো

আগামী ১৬ অক্টোবর শুক্রবার সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার (আইটি)’ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ১০০ নম্বরের ১ ঘণ্টার এমিসিকউ পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১ পর্যন্ত নেওয়া হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) জানিয়েছে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ মহাখালী (রোল ৩০০০১ থেকে ৩৫০০০ পর্যন্ত ৫ হাজার প্রার্থী) এবং টিঅ্যান্ডটি মহিলা কলেজ মহাখালী, ঢাকা (রোল ৩৫০০১ থেকে ৩৫৬৭০ পর্যন্ত ৬৭০ জন প্রার্থী) পরীক্ষায় অংশ নেবেন।

এছাড়া পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্য সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) ইতিমধ্যে আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, প্রবেশপত্রের একাধিক কপি বা কোনো অতিরিক্ত কাগজ নিয়ে প্রবেশ না করতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএসসি। মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950