রূপালী ব্যাংকের নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৩৬ জন

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০২ PM
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক © ফাইল ফটো

রূপালী ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের দীর্ঘ চার বছর পর পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৭৩৬ জন। আজ বুধবার (৩০সেপ্টেম্বর) এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এর আগে রূপালী ব্যাংকের নিয়োগে দীর্ঘসূত্রিতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তখন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান যে তারা চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করবেন।

ফল প্রকাশ করায় উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। এর আগে প্রার্থীরা জানিয়েছিলেন, নিয়োগ বিজ্ঞপ্তির চার বছর পেরিয়ে গেলেও রূপালী ব্যাংকের ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি।

উল্লেখ্য, ৭৩৬টি পদের বিপরীতে ২০১৬ সালের ৩ আগস্ট রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ সময় ছিল ২৩ আগস্ট। ৬০ হাজার ২৪২ জন তাতে আবেদন করেন।এই বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর পর ২০১৯ সালের শেষে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে উত্তীর্ণ হন ১০ হাজার ১১৯ জন। এরপর ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই হাজার ৪৭৫ জন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এরপর সাত মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি। দীর্ঘ অপেক্ষার পর আজ সেই ফল প্রকাশ করা হলো।

‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৩ নভেম্বর ২০২৬
দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950