করোনা সামাল দিতে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেবে সরকার

২৩ এপ্রিল ২০২০, ০৩:৪৭ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন করে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

রোগীদের সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে এজন্য দুঃখপ্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, আমরা লক্ষ্য করছি যে, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এরই মধ্যে অনেক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য আমরা দুঃখপ্রকাশ করছি এবং তাদের সুস্থতা কামনা করছি। কারণ তারাই কভিডের বিরুদ্ধে সামনে থেকে যুদ্ধ করছেন।

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনায় প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে ১২৭ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিয়েছে আরও নানা পদক্ষেপ। এসব পদক্ষেপের মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষত ঘরে রাখা। কিন্তু সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না বিধায় করোনাভাইরাসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬