স্কুল সীমানায় স্মার্টফোন পেলেই জব্দ

১৮ জানুয়ারি ২০২০, ০৬:৪৫ PM
প্রতীকী

প্রতীকী

কোনো শিক্ষার্থীর কাছে স্কুল সীমানার মধ্যে স্মার্টফোন পেলে তা জব্দ করা হবে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে তিনি এ কথা জানান।

মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক কিংবা নিম্ন মাধ্যমিকের শিক্ষার্থীর হাতে স্মার্টফোন তুলে দিলে এর ইতিবাচক ব্যবহারের চেয়ে নেতিবাচক ব্যবহার বেশি হয়। তারা নানান অপরাধে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, খুদে শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি থেকে বের করে আনতে হবে। তাদের ঘরে বসে স্মার্টফোনে গেম খেলার চেয়ে মাঠে খেলাধুলায় উৎসাহ দিতে হবে।

ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব স্কুলে আমরা খেলাধুলার উপকরণ উপহার দিচ্ছি। স্কুলে স্কুলে ‘পুরনো বল দাও, নতুন বল নাও’ কর্মসূচি হাতে নিয়েছি।

মো. রুহুল আমিন বলেন, হাটহাজারীর সরকারি বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি। এ জন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের সঙ্গে তাদের যোগাযোগ বাড়াতে হবে। মাসে অন্তত একবার বিদ্যালয়ে এসে সন্তানের খবর নিতে হবে।

ইউএনও বলেন, কোনো শিক্ষার্থী যৌক্তিক কারণ ছাড়া মোট ক্লাসের তিনভাগের একভাগ অনুপস্থিত থাকলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে কোনোভাবেই পরবর্তী ক্লাসে তাকে প্রমোশন দেওয়া হবে না। তাই বছরের শুরুতেই শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাইকে সিরিয়াস হতে হবে।

সভায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬