চাকরি না পেয়ে ডিপ্লোমা পাস যুবকের আত্মহত্যা

১৮ জানুয়ারি ২০২০, ০৬:৪১ PM

© ফাইল ফটো

চাকরি না পেয়ে হতাশায় ডিপ্লোমা পাস করা এক যুবক আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পরিবারের সবার অগোচরে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই যুবক।

তার নাম আজাদুর ইসলাম ওরফে জোবাইদুল কুঠিয়াল (২৮)। কুড়িগ্রামের রাজারহাটে তার গ্রামের বাড়ি। আজাদুর ইসলাম উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি কৈকুড়ি এলাকার সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিপ্লোমা পাস করা আজাদুর ইসলাম স্থানীয় হাবিবুর রহমান প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সরকারি ও আধা সরকারি চাকরিতে দরখাস্ত করাসহ পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন।

সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) পদে পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। ফলাফল প্রকাশের পর তিনি নিজেকে পরিবার থেকে দূরে রাখার চেষ্টা করে আসছিলেন।

এ ঘটনায় রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি সাংবাদিকদের জানান, আত্মহত্যার ঘটনাটি সঠিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬