প্রধানমন্ত্রীকে কাল স্মারকলিপি দেবে ৩৫ প্রত্যাশীরা

১৮ জানুয়ারি ২০২০, ০৩:১৭ PM
আন্দোলনরত ৩৫ প্রত্যাশীরা

আন্দোলনরত ৩৫ প্রত্যাশীরা © ফাইল ফটো

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা সহ চারদফা দাবি বাস্তবায়নে আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) দেশব্যাপী প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। তিনি বলেন, আগামীকাল দেশের প্রতিটি জেলা এবং উপজেলা থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। জেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়া হবে জেলা প্রশাসকের কাছে এবং উপজেলা পর্যায়ে দেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

এছাড়া আমরা যারা ঢাকায় আছি তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রণালয় এবং ঢাকার বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রধান করব।

তিনি বলেন, দীর্ঘ এক মাস যাবত কনকনে শীতের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে আমরা অনশন করেছি। এতে আমাদের অনেক সহযোদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। কিন্তু দুঃখের বিষয় সরকারের পক্ষ থেকে কোন দায়িত্ববান ব্যক্তি আমাদের কোন খোঁজ খবর নিতে আসেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানবতার মা আপনি। আপনারা সন্তানদের খোঁজ নিন। ৩৫ সহ ৪ দফার যে যৌক্তিকতা রয়েছে তা আপনার কাছে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। যদি হত অবশ্যই আপনি ৩৫ সহ ৪ দফা মেনে নিতে এত বিলম্ব করতেন না। আমাদের সাক্ষাৎ দিন।

প্রসঙ্গত চার দফা দাবি আদায়ে প্রায় এক মাস জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে অনশনে বসেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের নেতাকর্মীরা।তাদের চারদফা দাবিগুলো হচ্ছে- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নতকরণ, আবেদন ফি কমিয়ে (৫০-১০০) টাকার মধ্যে নির্ধারণ, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেয়া ও ৩-৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

সংগঠনটির প্রধান দুজন সমন্বয়ক ছাড়াও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা হলেন, রেশমা আক্তার, এস এ সজীব আহমেদ, মুসাদ্দেক আলী রাসেল, উজ্জল সরকার, নাজিম উদ্দিন, ইব্রাহিম খলিল, শরীফ সৌরভ, মোশারফ হোসেন সোহেল, কামাল হোসেন, জাকির হোসেন, শাহ্ জালাল, জিয়াউর রহমান জয়, দোলন বাসক, পারভেজুর রহমান, সুমন ইসলাম, রাজেশ মহাজন, এস এ জুয়েল হাওলাদার, জাকিরুল ইসলাম, রেজায়ুল করিম, কুমারী মৌসুমী, রায়মা রাহি, উজ্জল কুমার বিশ্বাস।

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬