ব্যাংকে নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস

১১ জানুয়ারি ২০২০, ০৬:১১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

ব্যাংকে কর্মরত সব পর্যায়ের নারী কর্মীরা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন। চাকরিজীবনে একজন কর্মী দুবার এ সুবিধা ভোগ করতে পারবেন। শনিবার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংখ। যদিও এর আগে ২০১৩ সালেও এসন একটি প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলো সে নির্দেশনা না মানায় আবার এই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী মাতৃত্বকালীন সময়েনারী কর্মীদের স্বাভাবিক বেতন-ভাতা দিতে হবে। ছুটির কারণে কারও বার্ষিক কর্মমূল্যায়নে অবনমন করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, উন্নয়ন ও অগ্রগতি সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের অন্যতম নিয়ামক। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম গৃহীত হয়েছে। ফলে ব্যাংকিংসহ বিভিন্ন পেশায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও শিক্ষাসহ নারী উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। এ জন্য সরকারের মাতৃত্বকালীন ছুটিসংক্রান্ত বিধিমালার আলোকে সব ব্যাংককে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নীতিমালা অনুসরণের পরামর্শ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশ সরকার নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ফলে নারী শিক্ষাসহ নারী উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে।

ট্যাগ: ছুটি
৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬