১১০ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ৫৪ জন

২৭ জুন ২০১৯, ০৫:১৭ PM

© সংগৃহীত

মাদারীপুর জেলায় ১১০ টাকায় পুলিশের কনস্টেবল পদে ৫৪ জন চাকরি পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জেলার পুলিশ লাইন্সে ৫৪ জনের চাকরি দেয়ার বিষয়টি মাইকিং করে চাকরি প্রত্যাশীদের জানিয়েছেন পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।

জেলার পুলিশ সুপার কার্যালয় সূত্র থেকে জানা গেছে, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরি জন্য জেলা পুলিশ লাইন্স মাঠে ২২ জুন হাজির হয় ৪টি উপজেলার এক হাজারের বেশি চাকরি প্রত্যাশী। সেখান থেকে ৩৬০ জনকে যাছাই-বাছাই করে লিখিত পরীক্ষার জন্য রাখা হয়।

পরে ২৩ জুন তাদের কড়া নিরাপত্তা ও স্বচ্ছতার মাধ্যমে লিখিত পরীক্ষা নেয়া হয়। এদের মধ্যে ৮৪ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাদেরকে ২৫ তারিখ মৌখিক পরীক্ষার জন্য পুলিশ সুপারের কার্যালয় ডাকা হয়। তারা মৌখিক পরীক্ষা দিলে তাদের মধ্যে থেকে ৫৪ জনকে চূড়ান্তভাবে রাখা হয়। এদের মধ্যে সাধারণ কোঠায় পুরুষ ৩৪ জন, নারী ২০ জন। আর ৩৪ জন পুরুষের মধ্যে মুক্তিযোদ্ধা কোঠায় চূড়ান্ত হয় ৬ জন ও নারী একজন।

চাকরি প্রত্যাশী মেঘলা আক্তার বলেন, চাকরি পেয়ে খুব খুশি লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে, জালিয়াতি কিংবা প্রতারণার ফাঁদে পড়তে হয়নি। স্বচ্ছতার ভিত্তিতে চাকরি দেওয়ার উদ্যোগ ইতিবাচক।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে মাদারীপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হয়েছে। এখানে সরকারি ১১০ টাকার বাইরে চাকরি প্রত্যাশীকে বাড়তি কোন টাকা দিতে হয়নি। এছাড়া কোন দালাল বা প্রতারকচক্রের ফাঁদে পড়তে হয়নি। পুরোটাই আইজিপি স্যারের নির্দেশ মোতাবেক করা হয়েছে। এই ৫৪ জনের বাইরেও অতিরিক্ত আরো ৫জনকে অপেক্ষমাণ অবস্থায় রাখা হয়েছে। অপেক্ষমাণদের বিষয়টি পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফি…
  • ১৫ আগস্ট ২০২৬