রেলওয়েতে ৭৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে

২২ জুন ২০১৯, ০৩:২১ PM

© সংগৃহীত

রেলওয়ের সেবা আরও গতিশীল করতে ৭৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, দুর্ঘটনার কারণে সড়ক পথে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। পক্ষান্তরে দেশের রেলপথে ট্রেনযাত্রা হয়ে উঠছে নিরাপদ ও আরামদায়ক। এজন্য রেলকে আরও গতিশীল করার জন্য জনবল ২৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখের ওপর করা হবে বলে তিনি জানান।

আজ শনিবার পাবনার ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ১১তম ব্যাচের সদস্যদের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জনবল ২৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখের ওপর করার জন্য আরও অন্তত ৭৫ হাজার নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে।

রেলমন্ত্রী বলেন, যাত্রীসেবা বাড়ানোর জন্য দেশে ৩০০ কিলোমিটারের বেশি দ্রুতগতির ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতগতির এসব ট্রেন যাতে খুলনা, রাজশাহী, দিনাজপুর লাইনেও চলাচল করতে পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হবে। ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আরএসবি পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মো. ফাত্তাহ ভূঁইয়া আরএনবির সদস্যদের রেশন ও ঝুঁকি ভাতা প্রদান এবং পাকশী ট্রেনিং সেন্টারের কয়েকটি সমস্যা সমাধানের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে মন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে রেলের কর্মকর্তা-কর্মচারী ও নতুন ক্যাডেটদের (আরএনবি) উদ্দেশে বলেন, ‘আগামী দিনে জনগণের সেবক হয়ে রেলপথ ও রেলের সম্পদের নিরাপত্তা প্রদানের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬