যোগদানের ১৪ ঘণ্টা আগে ২৭৮ জনের নিয়োগ স্থগিত

২০ জুন ২০১৯, ০৫:২৪ PM

© সংগৃহীত

চাকরিতে যেগদানের ঠিক ১৪ ঘন্টা আগে ২৭৮ জনের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্টের আপিল বিভাগ। পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদানের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।

নিয়োগ স্থগিতের ঘটনায় ইস্কাটনে পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগ প্রার্থীরা। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিক্ষোভ সেখানে করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

জানা গেছে বুধবার সকাল ৯টার দিকে সিনিয়র অফিসার পদে ২৭৮ জনের যোগদানের কথা ছিল। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যোগদান স্থগিত করা হয়েছে জানিয়ে নিয়োগ প্রার্থীদের মোবাইলে এসএমএস দেয় ব্যাংক।

চাকরি প্রার্থী তুষার কান্তি রায় বলেন, বুধবার যোগদানের বিষয়টি ঠেকাতে মাস্টার রোলে চাকরিরতরা ১৮ জুন আদালত থেকে স্থগিত আদেশ এনে ব্যাংকে দিয়েছেন। আমরা ব্যাংকে এসে এমডির কাছে স্থগিত আদেশ দেখতে চেয়েছি। কিন্তু ব্যাংক সেটা দেখাতে পারেনি। আমরা দ্রুত যোগদানের দাবি জানাই।

বিক্ষুব্ধ প্রার্থীরা বলেন, জানুয়ারি মাসে ফলাফল প্রকাশ পেয়েছে। আমাদের সঙ্গে পাস করে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন। বাংলাদেশ ব্যাংক আমাদের ২৭৮ জনকে সিনিয়র অফিসার পদে নিয়োগ দিতে পল্লী সঞ্চয় ব্যাংকে সুপারিশ পাঠিয়েছে। ব্যাংকের কিছু কর্মকর্তা যোগসাজশ করে এ কাজ করেছেন।

জানা গেছে, এ পদে ৬১০ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে ব্যাংকের। তাদের মধ্যে অর্ধেক ব্যাংকের ও প্রকল্পের মাস্টার রোলে চাকরিরতদের থেকে নেয়ার কথা। বাকি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের থেকে নেয়ার কথা। কিন্তু আমাদের মাত্র ২৭৮ জন। বাকি তিন শতাধিকের বেশি পদ খালি রয়েছে।

তারা বলছেন, তাদের আগে নিয়োগ দিতে হবে। এজন্য তারা হাইকোর্টে গিয়ে রিট করেছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি আকবর হোসেন বলেন, কবে এ নিয়োগ হবে বলতে পারছি না। আইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারব না। রমনা থানার ওসি মঈনুল খান যুগান্তরকে বলেন, প্রার্থীরা এসে বিক্ষোভ করেছেন। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি।

ট্যাগ: নিয়োগ
বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফি…
  • ১৫ আগস্ট ২০২৬