শিক্ষার্থীদের কর্মমুখী করতে কোটা আন্দোলনের নেতার ব্যতিক্রম উদ্যোগ

২০ জুন ২০১৯, ১১:২৩ AM

© সংগৃহীত

পড়াশোনা শেষ করার পরে কেউ যাতে হতাশ না হয় সেজন্য অন্যরকম এক উদ্যোগ নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। পড়াশোনার পর যাতে নিজেদের খরচ মেটাতে কেউ যাতে কঠিন পরিস্থিতির মধ্যে না পড়েন সেজন্য আয়ের উপায় দেখিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঁচজন যুগ্ম আহবায়ক নিয়ে আমের ব্যবসা করছেন রাশেদ।

‘আমাদের দেখ, তোমরাও শেখ’ এই স্লোগানকে সামনে রেখে তারা অর্ডার নিয়ে আম সংগ্রহ করছেন। রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পৌঁছে দিচ্ছেন তাঁরা। এভাবে নিজেদের প্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি কিছু বাড়তি উপার্জন হচ্ছে বলেও তারা জানিয়েছেন। এর মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করার চেষ্টা করা হচ্ছে বলে তারা জানান।

মুহাম্মদ রাঁশেদ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি বাস্তবতা থেকেই এ ধরণের উদ্যোগ। পড়াশোনা শেষ করার পর অনেকেই হতাশ হয়ে পড়েন। চাকরি পাওয়ার আগ পর্যন্ত নিজেদের খরচ চালাতেও হিমসিম খেতে হয় তাদের। এজন্য তাদেরকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ।’

তিনি বলেন, ‘এ ধরণের কাজের মাধ্যমে নিজেদের খরচগুলো সবাই মিটিয়ে নিতে পারে। এছাড়া বাড়তি কিছু টাকা পরিবারকেও দিতে পারবে। শুধু আমের ব্যবসাই নয়, আরও অনেক কিছুই করার সুযোগ রয়েছে। এছাড়া এ ধরণের কাজের মাধ্যমে উদ্যোক্তা হওয়ারও পথ তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলোতেও এ ধরণের অনেক সুযোগ করে দেওয়া হয়। চাকরি পাওয়ার আগ পর্যন্ত শিক্ষিতরা তাদের খরচ নিজেরাই চালিয়ে নিতে পারেন। আমাদের দেশেও এ ধরণের সংস্কৃতি চালু হওয়া উচিৎ।’

রাশেদ ছাড়াও এ ব্যবসায় জড়িত কোটা সংস্কার আন্দোলনের অপর চার যুগ্ম আহবায়ক হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ পি এম সুহেল, ইডেন কলেজের লুৎফন্নাহার লুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বাশার ও ঢাকা কলেজের আরিফ হোসেন।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬