২৯ কর্মকর্তা নিয়োগ দেবে ডিপিডিসি

১৯ জুন ২০১৯, ১২:৩৫ PM

জনবল নিয়োগ দেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি দুই পদে ২৯ জন কর্মকর্তা নিয়োগ দেবে। এ লক্ষ্যে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)।

পদসংখ্যা: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে ১৯ জন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) পদে ১০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) বা অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কমার্স/ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতক বা এমবিএ পাস হতে হবে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) পদে আবেদনের জন্য কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স বা টেলিকমিউনিকেশন/ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের (www.dpdc.org.bd) এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: পদ দুটিতে আগামী ২৪ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে…

বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফি…
  • ১৫ আগস্ট ২০২৬