১০০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ!

১৫ জুন ২০১৯, ০৮:০১ PM
 সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান

সুনামগঞ্জ জেলায় এবার মাত্র ১০০ টাকায় নিয়োগ দেযা হবে পুলিশ কনস্টেবল পদে। এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।

তাই বিগত বছরের ন্যায় এ বছরও কোন রকম তদবীর ছাড়াই যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে জানিয়ে শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আগামী ২৯ জুন সকালে সুনামগঞ্জ জেলা পুলিস লাইনস মাঠে এ জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিগত বছরের ন্যায় এবারও একশত টাকায় কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে বলে চ্যালেঞ্জ করেছেন।

তিনি এক্ষেত্রে কোন ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না জানিয়ে মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপিসহ সকল অগ্রাধিকার কোটা যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি সরকারি বিধিমোতাবেক মেনেই স্বচ্ছতার ভিওিতে কনস্টেবল পদে লোক নিয়োগ করার বিষয়ে জেলাবাসীকে আশ্বস্থ করেন।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আরো বলেন, সরকারি বিআরটিসির বাসের সেবা যাতে জেলার জনগণ সহজে পায় সেই পথ সুগম করার ও ধর্মঘটের নামে পরিবহণ সেক্টরে পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের নজরদারী বাড়ানোর আহবান জানান।

সম্প্রতি আমেরিকায় ১০ দিনের সফরকালে আমেরিকায় বসবাসরত সুনামগঞ্জবাসী ও প্রবাসী সাংবাদিক মহল কতৃক তাকে দেওয়া বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানের জন্যও তিনি দেশে প্রবাসে থাকা সকল সুনামগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন-নবী, সুপার কার্যালয়ের ডিআইও ওয়ান মো.আনোয়ার হোসেন মৃধা, সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ,ডিবির ওসি কাজী মুক্তাদির আহমদ, ওসি আব্দুল লতিফ তরফদার সহ পুলিশের দায়িত্বশীল অফিসারগণ উপস্থিত ছিলেন।,

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬