সাত পদে ১৮৩ জন নেবে ডাক বিভাগ, আবেদন শুরু

১৫ জুন ২০১৯, ০২:১৫ PM

© ফাইল ফটো

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা-১০০০ এবং এর অধীনস্থ অফিসসমূহে রাজস্বভুক্ত পদে এই নিয়োগ দেওয়া হবে। এ বিজ্ঞপ্তিতে সর্বমোট সাত ধরনের পদে মোট ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৬০ ও ৮০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং,ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: পোস্টাল অপারেটর
পদসংখ্যা: ৯৫টি
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম: মেইল অপারেটর
পদসংখ্যা: ৬৮টি
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী।
বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম: ড্রাইভার (ভারী)
পদসংখ্যা: ৩টি
মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ী চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫টি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রিধারী। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিট কমপক্ষে ২০ শব্দের গতি থাকতে হবে ।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://pmgcc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৬ জুন সকাল ১০টা থেকে ১৫ জুলাই বিকাল ৫টা পর্যন্ত।

ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬