ঈদের আগ‌েই বেতন-বোনাস পা‌বেন বেসরকা‌রি শিক্ষক‌রা: দীপু ম‌নি

২৯ মে ২০১৯, ০৮:৫৯ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জেনে শুনে কোন ভুল করবো না। জানামতে কোন অন্যায় হবে না। সুতরাং আপনারা আমাকে সহযোগিতা করুন। আমাদের সবার লক্ষ্য এক। দেশ ও দেশের মানুষের সেবা করা। বুধবার শিক্ষা ও আওয়ামী লীগ বিটের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ঢাকা ক্লাবে স্যামসাং এইচ চৌধুরী সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দীপু মনি বলেন, স্কুল কলেজ মাদ্রাসার চলতি মা‌সের এমপিও আমরা যথাসময়ে ছাড় করেছি। কিন্তু ব্যাংকের পদ্ধতিগত কারণে এখনও কেউ কেউ এমপিও (বেতন ভাতা) ও ঈদ বোনাস তুলতে পারেননি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখ প্রকাশ করছি। এবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। তবে সৃষ্ট সমস্যা সমাধানে আজকেই নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি ভুক্তভোগী শিক্ষকরা আগামী রোববারের মধ্যে বেতন ও বোনাস দুটি উত্তোলন করতে পারবেন।কেউ বেতন-বোনাস তুলতে না পারলে বা সমস্যায় পড়লে তারা যেন শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সাংবাদিক এবং রাজনীতিবিদের লক্ষ্য একই। সেটি হচ্ছে দেশের ও মানুষের সেবা করা। তাই জাতীয় স্বার্থে তথ্য দিয়ে আমাকে সহায়তা করুন। জেনে শুনে কোন ভুল করবোনা, তথ্য জানা গেলে, এবং জানা মতে কোনো অন্যায় করবো না।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগ আছে। এ দুই বিভাগের দপ্তর ভিন্ন দুটি ভবনে অবস্থিত অবস্থিত। শিক্ষার আরো কিছু অফিস ও দপ্তর বিভিন্ন স্থানে অবস্থিত। এইগুলো একই ক্যাম্পাসে থাকলে ভালো হয়। সেগুলো একই ক্যাম্পাসে করা যায় কিনা চিন্তা করা হবে। বিশেষ করে দুই বিভাগ একই ভবনে রাখতে পারলে ভালো হয়। অর্থ মন্ত্রণালয়ের ভবন চালু হলে ৬ নম্বর ভবনে জায়গা হবে। তখন শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ একই ভব‌নে রাখার চেষ্টা করা হ‌বে।

এতে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএফইউজের সভাপতি মোল্লা জালালউদ্দিন, মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব), সহ সভাপতি মুসতাক আহমদ ও নিজামুল হক, সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬