৬ দফা দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

২৮ মে ২০১৯, ০১:৫৪ AM

© সংগৃহীত

ছয় দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির কথা জানান তারা। এসময় বলা হয়, এরপরও যদি তাদের কাঙ্ক্ষিত দাবি আদায় না হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাবেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চাকরি প্রত্যাশী দৃষ্টি-প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসাইন। এ সময় তিনি ছয়টি দাবি পেশ করেন। চাকরি প্রত্যাশী দৃষ্টি-প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তাদের দাবিগুলো হল-৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থাপনায় নিয়োগ দিতে হবে; বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে গত ১৭ এপ্রিল প্রকাশিত ১০ম গ্রেডভুক্ত ৩৮ নম্বর রিসোর্স শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ওই পদে শুধুমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিতে হবে; ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রুতি লেখক নীতিমালা এর ২৫ এর বি উপ-ধারা অনুযায়ী সরকারিসহ স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরির পরীক্ষায় এই আইন মেনে চলতে হবে; দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পড়াশোনা শেষ হওয়ার পর থেকে চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার টাকা করে মাসিক বেকার ভাতা দিতে হবে; তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের সরকারি-বেসরকারি চাকরিতে সর্বাধিক দিতে হবে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পূর্বের শ্রুতি লেখক নীতিমালা অনুযায়ী ৪০তম বি.সি.এস পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950