চাকরি পেতে যাচ্ছে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ

২৭ মে ২০১৯, ০৭:২২ PM

© সংগৃহীত

সরকারি চাকরিতে একাদশ থেকে বিংশতম গ্রেডের বিদ্যমান শূন্যপদ জরুরি ভিত্তিতে পূরণের জন্য কমিশন গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে সভাপতি করে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি গঠনের আদেশ জারি করেছে।

এই দশটি গ্রেডের শূন্যপদ জরুরি ভিত্তিতে পূরণ করার জন্য পৃথক কমিশন গঠনের বিষয়ে বিদ্যমান বিধি-বিধান পরীক্ষা-নিরীক্ষা করে ৩ মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

২০১৭ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরিতে ১৭ লাখ ৬২ হাজার ২৮৯টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য আছে ৩ লাখ ৯৯ হাজার ৮৯৭টি পদ। শূন্য পদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৭৬০টি তৃতীয় এবং ৭৯ হাজার ২৬১টি চতুর্থ শ্রেণির।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়), জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতিনিধি এবং সরকারি কর্ম কমিশনের একজন করে প্রতিনিধিকে কমিটিতে সদস্য করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (প্রশাসনিক সংস্কার) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের বিদ্যমান শূন্যপদ জরুরি ভিত্তিতে পূরণের জন্য পৃথক কমিশন গঠন করা যায় কি না, সে বিষয়ে বিদ্যমান বিধি-বিধান পরীক্ষা-নিরীক্ষা করবে। বিদ্যমান বিধি-বিধান পর্যালোচনা করে কমিটিকে একটি অবস্থানপত্র প্রস্তুত করতে বলা হয়েছে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950