কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩০ এপ্রিল ২০১৯, ০৮:০৭ PM

© টিডিসি ফটো

কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকরি জাতীয়করণ করা হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে চাকরি জাতীয়করণ করা হবে। সংসদে নতুন আইন পাসের মাধ্যমে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া নতুন কমিউনিটি ক্লিনিক ভবনের ডিজাইন চূড়ান্ত হয়েছে। এ ডিজাইনে চারটি রুম ও দুইটি বাথরুম থাকবে। আগামীতে যতো কমিউনিটি ক্লিনিক হবে সব নতুন ডিজাইনেই করা হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কমিউনিটি ক্লিনিক সহায়তা স্বাস্থ্য ট্রাস্ট এ সভার আয়োজন করে।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় দেশের প্রথম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছিলেন। বর্তমানে সারাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা প্রায় ১৪ হাজার। এমডিজি অর্জনে তাদের ব্যাপক কার্যক্রম রয়েছে। এসডিজি অর্জনেও তারা ভূমিকা রাখছে। দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সিএইচসিপিরা ব্যাপক অবদান রাখছেন, যা অনস্বীকার্য।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের যেকোনো জায়গায় নারী নির্যাতন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিবাদ নির্মূলেও কোনো ছাড় নেই। বর্তমান সরকার উভয় ক্ষেত্রেই সফল বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর প্রায় ৫৪ শতাংশ নারীকর্মী। দেশের যেকোনো জায়গায় নার্স বা নারী চিকিৎসক নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, আমরা এমন রাজনীতি চাই না, যেখানে জঙ্গিবাদ সৃষ্টি হয়। সোমবারও জঙ্গি হামলার পরিকল্পনাকারীরা আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা গেছে। প্রশাসনের কঠোর ব্যবস্থাপনা ও তীক্ষ্ম দৃষ্টির কারণেই এমনটা হয়েছে।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব স্মৃতি রাণী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) অধ্যাপক ডা. মো. আবুল হাশেম খান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস প্রমুখ।

সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
চড়া জাহাজ ভাড়ায় ‘নারিকেল জিঞ্জিরা’র স্বপ্ন অধরা পর্যটকদের, …
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950