৩৫ আন্দোলন থেকে আটক ৭, টিএসসিতে সমাবেশ শুরু

২০ এপ্রিল ২০১৯, ০৫:২০ PM

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভে ফের বাধা দিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

শনিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ শুরু হয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। তারা হলেন- বিনয় বিশ্বাস, হারুন অর রশিদ, শামীম রেজা, আনিসুল হক, আরিফুল ইসলাম, আরিফ হোসেন ও মনসুর আলম। জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবুল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা তাদের আটক করিনি, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। শাহবাগে মট্টোরেলের কাজ চলছে। তাই আমরা তাদের বলেছি, তারা যেন তাদের আন্দোলন কর্মসূচি প্রেস ক্লাবে করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরের দিকে আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় সংগঠিত হতে শুরু করে। একই সময়ে জাদুঘরের সামনে অবস্থান নেয় পুলিশ। সেখান থেকেই আন্দোলনকারীদের আটক করে। পরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অবস্থিত রাজু ভাস্কর্যের দিকে প্রবেশের দাবি জানায়। তারপরও পুলিশ তাদের অনুমতি দেয়নি।

জানা যায়, সামাবেশকে সফল করতে বৃহস্পতিবার দিবাগত রাতে সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেঁয়ে গেছে শাহবাগসহ আশপাশের এলাকা। প্রচারণা চলে শুক্রবারও। আন্দোলনকারীরা বলেছিলেন, এ সমাবেশে সারাদেশ থেকে চাকরি প্রত্যাশী তরুণরা অংশ নেবে। কিন্তু আন্দোলনের শুরুতেই তা পুলিশি বাঁধার মুখে পড়ে।

এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অনেক প্রোগ্রাম করছি, কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। এজন্য আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬