পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা

২০ এপ্রিল ২০১৯, ১২:৫২ PM
আন্দোলনে অংশ নেয়া সরকারি কর্মচারীবৃন্দ

আন্দোলনে অংশ নেয়া সরকারি কর্মচারীবৃন্দ © সংগৃহীত

খুলনা বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত প্রধান সহকারি ও উচ্চমান সহকারির পদবি পরিবর্তন করে ‘প্রশাসনিক কর্মকর্তা’ করার দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন প্রায় ১০ হাজার সরকারি কর্মচারীরা। সঙ্গে বেতন বৈষম্যে নিরসনের দাবি জানিয়েছেন তারা।

আজ শনিবার সকালে সরকারি কর্মচারীরা খুলনার পিকচার প্যালেস মোড়ে দাবি আদায়ের লক্ষ্যে এ মানবন্ধন করেন।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ, খুলনা বিভাগীয় কমিটির ডাকে শনিবারের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান সহকারি, উচ্চমান সহকারি ও সমপদের কর্মচারীরা।

সংগঠনের সভাপতি মো. বাশারুল হক বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি দপ্তরের প্রধান সহকারি, উচ্চমান সহকারির পদবি ও বেতন স্কেল অভিন্ন হওয়ার কথা থাকলেও ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৯ সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের এসব পদকে আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পদবি ও জাতীয় বেতন স্কেলের ১০ গ্রেডে উন্নতি করা হয়েছে।

এছাড়া সমস্কেল ও নিম্নস্কেলের কর্মচারিদের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার, প্রকৌশল দফতরের ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, পুলিশ বিভাগের পরিদর্শক, উপ-পরিদর্শকদের পদবি আপগ্রেড করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙ্গে পড়েছে। নিম্ন শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিদের উচ্চপদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলছে।

মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, মিজানুর রহমান, ফসিয়ার রহমান, মুহা. সালমান ফারসী, শেখ মামুন আল হাসান, এসএম জাহাতাব হোসেন, জিএম শাহিন আলম, আল ইমরান, হাসানুল বাহার, সিদ্দিকুর রহমান, মঈনুর রহমান।

সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
চড়া জাহাজ ভাড়ায় ‘নারিকেল জিঞ্জিরা’র স্বপ্ন অধরা পর্যটকদের, …
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950