৩৫ প্রত্যাশীদের সমাবেশ আজ

© ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে সমাবেশ করবে ৩৫ চাই প্রত্যাশীরা। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আজ বিকাল ৩টায় শুরু হবে এই সমাবেশ। এতে অংশ নেবে সারাদেশের চাকরি প্রত্যাশী তরুণরা।

আজকের সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্র করে দাবির প্রতি একাট্টা সবাই। আন্দোলনকারীরা মনে করেন, দাবি আদায়ের জন্য আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই।

জানা যায়, সামাবেশকে সফল করতে বৃহস্পতিবার দিবাগত রাতে সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেঁয়ে গেছে শাহবাগসহ আশপাশের এলাকা। প্রচারণা চলে শুক্রবারও।

আন্দোলনকারীরা বলছেন, এ সমাবেশে সারাদেশ থেকে চাকরি প্রত্যাশী লাখো তরুণ অংশ নেবে। যারা মনে প্রাণে ৩৫ বছর চায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অনেক প্রোগ্রাম করছি,কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। এজন্য আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। এই সমাবেশে সারাদেশ থেকে চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশ নেবে। যারা মনে প্রাণে ৩৫ চায়।

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence